উত্তরদিনাজপুর

সারা দেশের সাথে তাল মিলিয়ে বর্নাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ৬৯তম প্রজাতন্ত্র দিবস পালিত হল উত্তর দিনাজপুর জেলাতেও

সারা দেশের সাথে তাল মিলিয়ে বর্নাড্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ৬৯ তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হলো উত্তর দিনাজপুর জেলাতেও। এদিন রায়গঞ্জের স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক আয়েষা রানি। উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার শ্যাম সিং সহ অন্যান্য সরকারি আধিকারিকরা। ৬৯ তম সাধারণতন্ত্র দিবসে যে কোনও নাশকতামূলক হামলা এড়াতে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে।
      প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এদিন স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ, মার্চ পাস্ট, প্যারেড, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শিত হয়। সুসজ্জিত ট্যাবলো গুলি ময়দান পরিক্রমা করে। এইভাবে দিনটি উদযাপন করা হয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/T31clxPpW_s